শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের প্রস্তুতি সভা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সদর দফতরে বুধবার (১০ সেপ্টেম্বর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবকে শান্তিপূর্ণ ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতিত্বে সভায় জেলার পূজা কমিটি, স্থানীয় রাজনৈতিক নেতা, এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, সদর উপজেলা ইউএনও তাছলিমা শিরিন।

এছাড়া জেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক মামুন মাহামুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপি আহ্বায়ক এড সাখাওত হোসেন খান, মহানগর সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ ও মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার সহ বিভিন্ন থানা ও জেলা পর্যায়ের পূজা কমিটির সভাপতি ও সদস্যরা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইনের সঞ্চালনায় সভায় পূজা কমিটির সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবিসমূহ তুলে ধরেন।

সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “শারদীয় দুর্গাপূজা কোনো নতুন উৎসব নয়। এটি শতাব্দী ধরে পালিত হয়ে আসছে এবং আগামীতেও চলবে। আমাদের লক্ষ্য হলো উৎসবকে বিশ্বের কাছে সুন্দরভাবে উপস্থাপন করা এবং এর সৌন্দর্য ফুটিয়ে তোলা। আগের যারা এই দায়িত্ব পালন করেছেন, তাদের সফলতা বা ব্যর্থতা ছিল। আমাদের লক্ষ্য হলো নিজেদের স্বার্থকতা ফুটিয়ে তোলা।”

তিনি আরও বলেন, “শারদীয় দুর্গাপূজা উদযাপন আমরা সফলভাবে সম্পন্ন করব। সকলের অংশগ্রহণের মাধ্যমে উৎসবটি নিরাপদ ও সুন্দরভাবে উদযাপন করা আমাদের প্রধান লক্ষ্য। প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হবে এবং সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

সভা শেষে উপস্থিত সবাই শারদীয় দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে জেলা প্রশাসনের সাথে সমন্বয় ও সহযোগিতার অঙ্গীকার করেন।

ভোরের আকাশ/জাআ

শারদীয় দুর্গাপূজাপ্রস্তুতি সভানারায়ণগঞ্জ

শেয়ার করুন: