শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটে বিষ দিয়ে ১৮ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জয়পুরহাটে বিষ দিয়ে দুই পুকুরের ১৮ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ। জেলার পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে পৃথক দুটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে করে দুই মাছ চাষির সব মিলিয়ে প্রায় ১৮ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের খাড়িয়াপাড়া গ্রামে বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মৎস্য চাষি মোস্তাফিজুর রহমানের ভোগদখলীয় পুকুরে বিষ দেয় দুর্বৃত্তরা। এতে পুকুরের সমস্ত মাছ মারা যায়। এ ঘটনায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পাঁচবিবি থানায় সন্দেহ দুজনের উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন।

মোস্তাফিজুর রহমান বলেন, খাড়িয়াপাড়া গ্রামে আমার ৫ বিঘার একটি পুকুর রয়েছে। পুকুরে দুই মাস আগে ১ লাখ ৮৬ হাজার টাকা খরচ করে মাছ ছেড়েছিলাম। শিং মাছ ছিল। আর চার মাস পর থেকে মাছ বিক্রি করা হতো। বৃহস্পতিবার রাতে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে সব মাছ মরে গেছে। আমি দুইজনকে সন্দেহ করেছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি।

অন্যদিকে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের পূণঘরদিঘী গ্রামে শুক্রবার (১৩ মার্চ-২০২৬) ভোরের দিকে শাহীনুর রহমান নামে এক মৎস্য চাষির পুকুরে বিষ দেওয়া হয়। প্রায় ১০ বিঘা আয়তনের ওই পুকুরে ২৩ দিন আগে ছাড়া পাবদা জাতের রেণু পোনা সব মরে ভেসে উঠেছে। এতে ওই মৎস্য চাষির প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী শাহীনুর রহমান বলেন, জমিজমা নিয়ে গ্রামের কয়েকজনের সাথে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। পুকুরে বিষ প্রয়োগের আগে হুমকি পাওয়ায় গত ৫ মার্চ-২০২৬ থানায় একটি জিডি করেছিলাম। পুকুরে বিষ দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ করিনি। তবে পুলিশ এসেছিল।

পাঁচবিবির ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। (১৪ মার্চ-২০২৬) ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বরেও জানান এই কর্মকর্তা।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই মৎস্য চাষির সাথে কয়েকজনের জমিসংক্রান্ত বিরোধ ও আদালতে মামলা রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বরেও জানান এই কর্মকর্তা।

ভোরের আকাশ/ র.ই

 

অভিযোগআব্দুল হাফিজ মো. রায়হান

শেয়ার করুন: