শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ৩:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
নিহত হাবিল মিয়া (৫০)
নিহত হাবিল মিয়া (৫০)

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছয় বছরের শিশু ধর্ষণকারীকে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে স্থানীয় জনতা।  

শনিবার (২৯) জুন দিবাগত রাত ১২ দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া এ গ্রামে ঘটনা ঘটে। নিহত হাবিল মিয়া (৫০) একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকালে পলুপাড়া গ্রামের হাবিল মিয়া নামের ওই ব্যক্তি একই গ্রামের ৬ বছরের একটি শিশুকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে পরদিন শনিবার গোবিন্দগঞ্জ থানায় এজাহার দাখিল করা হয়।

ওই দিন দিবাগত মধ্যরাতে ঘোরাঘুরি করতে দেখে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ধর্ষক হাবিল মিয়াকে আটক করে গণপিটুনি দেন এলাকাবাসী। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, অভিযুক্ত হাবিল এলাকাবাসীর পিটুনিতে নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/আজাসা

গণপিটুনিগাইবান্ধা

শেয়ার করুন: