শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

বিদ্যুৎ সংকটে ভুগছে ধামরাইবাসী

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বিদ্যুৎ সংকটে ভুগছে ধামরাইবাসী
বিদ্যুৎ সংকটে ভুগছে ধামরাইবাসী

ঢাকার ধামরাই উপজেলা জুড়ে বিদ্যুৎ সংকট চলছে। ২৪ ঘন্টার মধ্যে বিদ্যুৎ পাওয়া যায় ৫/৬ ঘন্টা। বাকি ১৭/১৮ ঘন্টা বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে ধামরাইবাসীকে।

এলাবাসী জানায়, গত কয়েক মাস ধরে বিদ্যুতের সমস্যা বিরাজ করছে। বেশিরভাগ সময় বন্ধ থাকে বিদ্যুৎ সরবরাহ। এতে করে তীব্র গরমে ঘরে থাকা সম্ভব হয় না গ্রাহকদের। আবার ভোল্টেজ কম থাকায় ইলেকট্রনিক পণ্যের  অন্যের অনেক ক্ষতি হচ্ছে। গতমাসের তুলনায় এ মাসে দিগুণের বেশি বিল এসেছে। 

একাধিক গ্রাহক জানায়, এভাবে চলতে থাকলে আমাদের উপায় কি। হঠাৎ করে কেন এতো বিল আমরা তা জানার জন্য বিদ্যুৎ অফিসে গেলে কর্মকর্তারা বলেন আগামী মাসে ঠিক হয়ে যাবে, কিন্তু দেখা যায়, গত মাসের চেয়ে পরের মাসে বিল আরও বেড়েছে। কিন্তু বিদ্যুতের সেবার মান একটুও বাড়েনি। এতে করে বিপাকে গ্রাহকেরা।

এ বিষয়ে কালামপুর জোনাল অফিসের এ জি এম রেজাউল ইসলাম বলেন, আমি ঈদের আগে থেকে অসুস্থ হাসপাতালে ভর্তি আছি, তাই ফোন ধরতে পারি না। বিদ্যুতের কোন সমস্যা নেই অনন্য জায়গার তুলনায় ধামরাই উপজেলার ভালো বিদ্যুৎ পাওয়া যায়। গ্রাহক সবসময় অভিযোগ করবেই তাদের কথা আমলে নেওয়ার কোন মানে নেই। বিদ্যুৎ বিল কোন সময়ই বেশি লিখা হয় না যা ব্যবহার করা হয় তাই লিখা হয়। 

ভোরের আকাশ/আজাসা

তীব্র গরমবিদ্যুৎ

শেয়ার করুন: