শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আ. লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে জয় বাংলা স্লোগান

রাজশাহী ব্যুরো

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

রাজশাহীতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিভিন্ন দলীয় স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের কয়েকজন কর্মী। স্লোগানে তারা দাবি করে নগরীর ডাবতলা ও সিটি হাট এলাকার মাঝামাঝি শাহ্ মখদুম থানা এলাকায় অবস্থিত রাজশাহী জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়টি দখল নিয়েছেন তারা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে সকল তথ্য পাওয়া গেছে।

এদিয়ে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আত্মগোপনে থাকা রাজশাহী কলেজ ছাত্র লীগের সভাপতি রাসিক দত্ত তার ফেসবুকে সেই ভিডিওটি শেয়ার দিয়ে তিনি দাবি করেন,জেলা আওয়ামী লীগের সেই কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জয় বাংলা স্লোগানে মুখরিত সেই পার্টি অফিসটি।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, এমন বিষয় আমার জানা নেই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। দলীয় কার্যালয়ে গিয়ে এসব করার সুযোগ নেই। পুলিশের চোখে পড়লে তারা গ্রেপ্তার হতেন।

উল্লেখ্য, এর আগে গত (১০ নভেম্বর) সেই কার্যলয়ের সামনে মধ্যরাতে ঝটিকা মিছিলের পরিকল্পনা এবং মশাল জ্বালিয়ে রাস্তায়  মিছিল করার চেষ্টা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগর নেতা কর্মীরা। পরে সেখানে দু'টি ককটেল সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য ও কয়েকটি মশার পাওয়া যায়।

ভোরের আকাশ/এসএইচ

রাজশাহী

শেয়ার করুন: