শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন বিতরণ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ইসিজি মেশিন বিতরণ এবং বিষপান করা রোগীদের চিকিৎসা সেবায় ব্যবহারের জন্য প্ল্যাটফর্ম ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসিজি মেশিন বিতরণ ও ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন।

প্রকল্পের আওতায় ইসিজি মেশিন ক্রয়ের জন্য ১ লাখ ৩৮ হাজার টাকা এবং প্ল্যাটফর্ম ঢালাই কাজের জন্য ৪ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ এম আর ফারাজী, ডাঃ এস এম আরজান আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. কামরুজ্জামান খান পিকলু, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন এডিপি’র আওতায় বরাদ্দকৃত অর্থের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, নতুন ইসিজি মেশিন স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীরা দ্রুত ও উন্নত চিকিৎসা সেবা পাবেন।

ভোরের আকাশ/ র.ই

বিতরণমো. সাদ্দাম হোসেন

শেয়ার করুন: