শিরোনাম
২০২৪ সালে তীব্র গরমে সময়ের আগে জন্মেছে ৫৫১৫ শিশুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনঢাকার সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ ঘোষণাজলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রীঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম২০২৪ সালে তীব্র গরমে সময়ের আগে জন্মেছে ৫৫১৫ শিশুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনঢাকার সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ ঘোষণাজলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রীঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম

মাধবপুরে সোনাই নদীতে ডুবে শিশুর মৃত্যু, সাড়ে ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৯:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে ডুবে মো. হানজালা নামে ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিহত হানজালা উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের জলফু মিয়ার ছেলে। সে তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল বলে জানা গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে হানজালা তার মায়ের সঙ্গে জ্বালানি কাঠ (লাকড়ি) সংগ্রহ করতে সোনাই নদীর তীরে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীর গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন নদীতে তল্লাশি চালিয়ে তার কোনো সন্ধান না পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় চেষ্টার পরও শিশুটির সন্ধান না পাওয়ায় হবিগঞ্জ জেলা সদর থেকে একটি অভিজ্ঞ ডুবুরি দল তলব করা হয়। পরবর্তীতে জেলা সদরের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয় এবং বিকেল সাড়ে ৬টার দিকে নদী থেকে হানজালার নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হয়।

আরও পড়ুন

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনোতুষ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় ফায়ার সার্ভিস ও হবিগঞ্জ থেকে আসা ডুবুরি দলের যৌথ ও দীর্ঘ প্রচেষ্টায় নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। নিষ্পাপ এই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো পূর্ব মাধবপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: