শিরোনাম
ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েনতিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহারতুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচজন নিহতমিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরাবিশ্ববাজারে ফের কমেছে জ্বালানি তেলের দামবৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলারডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েনতিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহারতুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচজন নিহতমিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরাবিশ্ববাজারে ফের কমেছে জ্বালানি তেলের দামবৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

অসহায়, দরিদ্র, এতিম, দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী শিশুদের আশ্রয় ও শিক্ষার সুযোগ দিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে পাবনার মানবকল্যাণ ট্রাস্ট। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১৪৮ জন আবাসিক শিক্ষার্থী রয়েছে। তাদের থাকা, খাওয়া, পোশাক ও পড়াশোনার ব্যয় বহন করে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা সিঙ্গা মানবকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান ড. আলমগীর হোসেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।

মতবিনিময় সভায় ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবুল হোসেন বলেন, তিনি সরকারের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা চান না। তিনি শুধু তাঁর প্রতিষ্ঠিত মানবকল্যাণ ট্রাস্টটি বর্তমান প্রধানমন্ত্রীর একবার পরিদর্শনের প্রত্যাশা করেন। প্রতিষ্ঠানটি কীভাবে সমাজের অসহায় শিশু-কিশোরদের আশ্রয় দিয়ে শিক্ষিত ও প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, তা সরেজমিনে দেখার আহ্বান জানান তিনি।

অধ্যাপক আবুল হোসেন আরও বলেন, শুধু মানুষের কল্যাণেই নয়, পশুপাখির জন্যও তিনি কাজ করছেন। ট্রাস্টের ক্যাম্পাসে বৃক্ষরোপণের পাশাপাশি পাখিদের আবাসস্থল তৈরির জন্য বিভিন্ন গাছে মাটির কলসি বেঁধে দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বর্তমানে ট্রাস্টে ১৪৮ জন আবাসিক শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ৫১ জন দৃষ্টিপ্রতিবন্ধী, ৪ জন শারীরিক প্রতিবন্ধী ও ১২ জন বধির। এসব শিক্ষার্থীর দেখাশোনা ও পাঠদানের জন্য রয়েছেন ১৮ জন শিক্ষক-কর্মচারী।

আরও পড়ুন

মুকসুদপুরে গাছের সাথে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

আবাসিক শিক্ষার্থীদের খাবার, পোশাক ও পড়াশোনাসহ বিভিন্ন খাতে প্রতি মাসে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয় বলে জানানো হয়।

প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবুল হোসেন। মতবিনিময় সভায় পাবনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: