শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে বিএনপির তিন নেতার পদ স্থগিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৫, ৩:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চট্টগ্রাম-৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে কাজী সালাউদ্দীনের নাম ঘোষণা করেছে বিএনপির হাইকমান্ড। তাতে মনোনয়ন বঞ্চিত হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষ, বিক্ষোভ-অবরোধ ও পৃথকভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদরসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি।

শুক্রবার (৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দীনকে প্রার্থী ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। তাতে মনোনয়ন পরিবর্তনের দাবিতে দলের একাংশ ওই দিন থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধসহ নির্বাচনী এলাকায় বিভিন্ন স্পটে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এর আগে গত ৪ নভেম্বর একই ঘটনার জের ধরে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছিল।

তারা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, মো. মামুন ও সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ গ্রহণের উদ্দেশ্যে প্রাথমিকভাবে ২৩৭ সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। গত সোমবার বিকালে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ প্রক্রিয়ায় চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১০টিতেই দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর মধ্যে সীতাকুণ্ড আসনে প্রার্থীতা ঘোষণা করা হয় উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দীনকে। এ আসনে ২০১৮ সালের নির্বাচনেও দলীয় প্রার্থী ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক এ যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ। তখন তিনি কারাগারে অবস্থান করা সত্ত্বেও নির্বাচনে অংশ নিয়ে ছিলেন। ২০১৬ সালের ১৫ মে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আসলাম চৌধুরী‘কে।

পরবর্তীতে আরও অসংখ্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০ আগস্ট জামিনে মুক্তি পান আসলাম চৌধুরী। ৪ নং মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকবর হোসেন বলেন, ব্যক্তির চেয়ে দল বড়। আর দলের চেয়ে দেশ বড়। আমরা বিএনপির রাজনীতি করি।

তাতে দলীয় হাই কমান্ডের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। দলীয় হাই কমান্ড চট্টগ্রাম-৪ আসনে যাকে মনোনয়ন দিয়েছে আমরা ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে সর্বাত্মক কাজ করে যাবো। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. কমল কদর বলেন, পদ-পদবির জন্য রাজনীতি করি না। এ বয়সে এসে পদ হারানোর কিছু নেই।

সীতাকুণ্ডের মাটি ও মানুষের জননন্দিত নেতা অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ। উপজেলার অবহেলিত জনসাধারণের কল্যাণে তার গৃহীত কার্যাবলিতে দলীয়ভাবে বিএনপি অনেকটা এগিয়েছে। নেতাকর্মীদের প্রত্যাশা ছিল পূর্বের মতো দলীয় মনোনয়ন তিনিই পাবেন।

ভোরের আকাশ/মো.আ.

পদ স্থগিতচট্টগ্রামবিএনপি

শেয়ার করুন: