ধনবাড়ীতে দু:স্থদের মাঝে ঈদ-উল আযহার চাল বিরণ

আসন্ন প্রবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা এলাকায় অসহায় দু:স্থ পরিবারের মাঝে দশ কেজি করে ভিজি এফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার(২০ মে) সকালে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি পৌরসভার দায়িত্বে থাকা প্রশাসক দিল আফরোজ।
এসময় ধনবাড়ী পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস, ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এস এম ছোবহান, পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ সানোয়ার হোসেন ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমানসহ অন্যান্যরা।
ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি পৌরসভার দায়িত্বে থাকা প্রশাসক দিল আফরোজ জানান, ধনবাড়ী পৌর এলাকার ৩ হাজার ৮৫ জন অতি দরিদ্র, অসহায় ও দু:স্থ ব্যাক্তিদের মাঝে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৩০ দশমিক ৮৫ মেট্রিকট্রন ভিজিএফের চাল সকলের মাঝে সুষ্ঠভাবে বিতরণ করা হচ্ছে।
ভোরের আকাশ/ এনউব