শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দাগনভূঞায় ভারতীয় হুইস্কি-গাঁজার চালানসহ আটক ১

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি সিএনজি অটোরিকশায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকের বাজার এলাকা থেকে মো. শাকিল (২৭) নামের যুবককে আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেকের বাজার এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।

এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া যায়। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৭৫ বোতল ভারতীয় হুইস্কি, ৫ বোতল ভদকা এবং ৪ কেজি গাঁজা।

​আটক মো. শাকিল পার্শ্ববর্তী ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কমুয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বলে শনাক্ত করা হয়েছে।

​এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ জানান, আইন-শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে মাদক নিয়ন্ত্রণে পুলিশ অব্যাহত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই মাদকের চালান জব্দ করে এবং চালানে জড়িত একজনকে আটক করতে সক্ষম হয়।

​এই ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

আটকদাগনভূঞা

শেয়ার করুন: