বরিশালে উদ্যোক্তার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এর আয়োজনে বিপণন ব্যবস্থায় উদ্যোক্তার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার বরিবার (৩০ নভেম্বর) বিসিক বরিশাল জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে লুসিকান্ত হাজং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব চেয়ারম্যান বিসিক ঢাকা।
সেমিনারটি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাইয়ুম, উক্ত সেমিনারিটি সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়ের উপমাব্যবস্থাপক মোহাম্মদ নজরুল ইসলাম ও স্টেট অফিসার গোলাম রসূল।
এছাড়াও উপস্থিত ছিলেন বিসিক মালিক সমিতির নেতৃবৃন্দ। এ সময় ভার্চুয়ালি প্রধান অতিথি উদ্যোক্তাদের সাফল্য অর্জন করার জন্য বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন।
ভোরের আকাশ/জাআ