শিরোনাম
টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডেদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদটিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডেদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদ

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও ককটেলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও ককটেলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী ধোবড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। 

এ ঘটনায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবির দাবি, নাশকতার উদ্দেশ্যে ককটেল ও মাদক মজুতের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

সোমবান বিকেলে  ৫৯ বিজিবির সদর দপ্তরের কনফারেন্স রুমে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য বলেন, ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু।

তিনি বলেন, সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) উপ-অধিনায়ক। আটক আমিনুল ইসলাম ধোবড়া গ্রামের লুৎফল হকের ছেলে।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু আরো বলেন, আটক ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়েছে। 

সীমান্তে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার ব্যবহারের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। ফ্লাডলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগও চলমান রয়েছে।

এদিকে, গত এক বছরে ৫৯ বিজিবি প্রায় ১৩ কোটি ৮৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

ভোরের আকাশ/রই
 

শেয়ার করুন: