শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে গাছের চারা বিতরণ করল পল্লী সঞ্চয় ব্যাংক

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ২:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‘সবার আগে বাংলাদেশ, সবুজায়নে গড়ব দেশ’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পল্লী সঞ্চয় ব্যাংক।

পল্লী সবুজায়নের লক্ষ্যে শনিবার সকালে পল্লী সঞ্চয় ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে জনসাধারণের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ব্যাংকের পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পল্লী সঞ্চয় ব্যাংক ও বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের পরিচালক নূরে আলম তালুকদার, পল্লী সঞ্চয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আলা উদ্দিন, বোর্ড সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আলী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মাসুদ রানা, আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু রায়হান এবং সদর শাখার ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

জাহাঙ্গীর হত্যা মামলার আসামি আরিফ র‌্যাবের হাতে গ্রেপ্তার

অনুষ্ঠানে পল্লী সঞ্চয় ব্যাংকের ময়মনসিংহ বিভাগের ২০২৫-২৬ অর্থবছরের পারফরম্যান্স মূল্যায়ন এবং ব্যবসায়িক কর্মপরিকল্পনা গ্রহণবিষয়ক একটি কর্মশালাও অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এ সময় ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করা, ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন ও গ্রাহকসেবার মান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ভোরের আকাশ/জেআ

বৃক্ষরোপণ কর্মসূচিময়মনসিংহ

শেয়ার করুন: