শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে আজ ‘জব ফেয়ার’, অংশ নেবে ৮০টি প্রতিষ্ঠান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দিনাজপুরের তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও সৃজনশীলতার বিকাশের লক্ষ্যে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’। দিনব্যাপী এ মেলায় দেশের উৎপাদন ও সেবা খাতের প্রায় ৮০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেবে। ইতোমধ্যে মেলায় অংশ নিতে ১৬ হাজার ৩ জন চাকরিপ্রত্যাশী নিবন্ধন করেছেন। আয়োজকদের ধারণা, মেলায় ২০ হাজার তরুণ-তরুণী অংশ নেবেন।

সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তরুণ ও যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য সামনে রেখে আয়োজিত জব ফেয়ারে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের সঙ্গে করপোরেট ও উন্নয়ন খাতের প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ তৈরি হবে।

মেলায় আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সংস্থা ও এনজিও খাতে ইউনিসেফ, ডব্লিউএফপি, কম্প্যাশন ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্র্যাক, উদ্দীপন ও আরডিআরএস অংশ নেবে।

শিল্প, ভোগ্যপণ্য ও বহুমুখী ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে থাকবে প্রাণ, আরএফএল, বসুন্ধরা গ্রুপ, স্কয়ার, বেক্সিমকো গ্রুপ, ওয়ালটন, এসিআই, মেঘনা গ্রুপের ফ্রেশ, লিরা গ্রুপ, কাজী ফার্মস ও নাবিল গ্রুপ।

ফিনটেক ও ব্যাংকিং খাত থেকে অংশ নেবে বিকাশ, নগদ, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক ও ইউসিবি ব্যাংক। ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতে থাকবে ইনসেপ্টা, একমি ল্যাবরেটরিজ, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, ইউনিমেড ইউনিহেলথ, নুভিস্তা ফার্মাসিউটিক্যালস ও নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল।

এ ছাড়া তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, আবাসন ও অন্যান্য সেবা খাত থেকে রবি আজিয়াটা, পাঠাও, ব্রেইন স্টেশন ২৩, নূর টেলিকম, ডায়মন্ড ওয়ার্ল্ড, এইচএল রিয়েল এস্টেট, অঞ্জনা, শিক্ষা ২.০ ও কমুরসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।

মেলায় চাকরিপ্রত্যাশীদের জন্য সরাসরি সাক্ষাৎকার ও তাৎক্ষণিক চাকরির সুযোগ থাকবে। পাশাপাশি, কর্মসংস্থান উপযোগী ক্যারিয়ার গাইডলাইন এবং বর্তমান চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়নের বিষয়ে অভিজ্ঞ পরামর্শকেরা দিকনির্দেশনা দেবেন।

আয়োজকদের মতে, স্থানীয় পর্যায়ে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণী ও স্বনামধন্য প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি, যুবসমাজকে স্বাবলম্বী করা এবং উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া জনপদকে জাতীয় অর্থনৈতিক উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে এ মেলা ভূমিকা রাখবে। দিনাজপুর-৬ আসনসহ উত্তরাঞ্চলের যুবসমাজের কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনেও এটি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।\

ভোরের আকাশ/জেআ

দিনাজপুর

শেয়ার করুন: