শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় ছাত্রাবাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ৯:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুষ্টিয়া শহরের একটি ছাত্রাবাসে চার দিন আটকে রেখে এক স্বামী পরিত্যক্তা তরুণীকে শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগে রাফিউজ্জামান রবিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী এক সন্তানের জননী।

সোমবার (২০ জুলাই) সকালে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার একটি বহুতল ভবনের নিচতলার একটি ছাত্রাবাস থেকে স্থানীয়দের সহায়তায় ওই নারীকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লক্ষীখোলা গ্রামের বাসিন্দা রাফিউজ্জামান রবিন কৌশলে ভুক্তভোগী নারীকে শহরের আড়ুয়াপাড়া এলাকার ওই ছাত্রাবাসে নিয়ে যান। সেখানে গত চার দিন ধরে তাকে জিম্মি করে রাখা হয়। এ সময় রবিন ও তার সহযোগীরা তাকে শারীরিক নির্যাতনের পাশাপাশি একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগীর অভিযোগ, অপরাধীরা তার পরিচয় গোপন করার উদ্দেশ্যে তার ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে ফেলে।
সোমবার সকালে কৌশলে ছাত্রাবাস থেকে বের হয়ে রাস্তায় এসে সাহায্য চাইলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, ভুক্তভোগীর ‘হিস্ট্রি অব সেক্সুয়াল অ্যাসল্ট’ থাকায় তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে তরুণীর মৃত্যু, আহত শিশু

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক রঞ্জিত কুমার জানান, এ ঘটনায় প্রধান অভিযুক্ত রাফিউজ্জামান রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/এনউব

গ্রেপ্তার

শেয়ার করুন: