শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হেলিকপ্টারে ফিরলেন মেয়র প্রার্থীর ভাই, ফুল নিয়ে হাজির ওসি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

হেলিকপ্টারে করে এলাকায় ফিরেছেন মেয়র প্রার্থীর ভাই। আর তাকে ফুল দিয়ে বরণ করেছেন থানার ওসি ও তদন্ত কর্মকর্তা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই কুষ্টিয়ার খোকসায় শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা।

তবে ফুল দেয়ার ঘটনা অস্বীকার করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিঙ্গাপুর থেকে হেলিকপ্টারে করে খোকসা জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নাসির উদ্দিন শেখ খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার বাসিন্দা এবং আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা রবিন রায়হান জসিমের ছোট ভাই।

প্রত্যক্ষদর্শীয় স্থানীয় সূত্রে জানা যায়, হেলিকপ্টার অবতরণের পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন। ঘটনাটির ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা শুরু হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খোকসা থানার সামনে অবস্থিত জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হেলিকপ্টার থেকে নামার পর নাসির উদ্দিন শেখকে ঘিরে মানুষের ভিড়। এ সময় ওসি মোল্লা জাকির হোসেন ও তদন্ত কর্মকর্তা মোশারফ হোসেনের উপস্থিতি এবং ফুল নিয়ে তাকে শুভেচ্ছা জানানোর দৃশ্য দেখা যায়।

স্থানীয়রা জানান, নাসির উদ্দিন শেখ সিঙ্গাপুরপ্রবাসী এবং জনশক্তি ব্যবসার সঙ্গে জড়িত। সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দ্রুত নিজ এলাকায় ফিরতে হেলিকপ্টার ভাড়া করেন নাসির উদ্দিন শেখ। পরে হেলিকপ্টারটি তাকে নিয়ে খোকসার উদ্দেশে রওনা হয়ে দুপুরের দিকে জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে। তার সঙ্গে সিঙ্গাপুরপ্রবাসী আরও দুই ব্যবসায়ী অংশীদার ছিলেন।

হেলিকপ্টার আসার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই বিদ্যালয় মাঠের আশপাশে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। হেলিকপ্টার অবতরণের পর শত শত মানুষ সেটি দেখতে মাঠে জড়ো হন। অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।

স্থানীয়দের অভিযোগ , জনপ্রতিনিধি প্রার্থীর নিকটাত্মীয়কে পুলিশ কর্মকর্তারা ব্যক্তিগতভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানালে সেটি পুলিশের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করতে পারে। বিশেষ করে সামনে পৌরসভা নির্বাচন থাকায় ঘটনাটি আরও স্পর্শকাতর বলে মনে করছেন তারা।

ফুল দেওয়ার বিষয়টি অস্বীকার করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি )মোল্লা জাকির হোসেন বলেন, এ ধরনের ব্যক্তিকে আমরা ফুল দিতেও পারি না। দিইও নাই। যাদের লোক, তারাই ফুল দিয়েছে। আমরা নিরাপত্তার জন্য গিয়েছিলাম। তখন ওনারা তদন্তকে ফুল দিয়েছে।

আরও পড়ুন

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ তিনজন গ্রেপ্তার

মেয়র প্রার্থী রবিন রায়হান জসিমও বলেন, ওসি কাউকে ফুল দেয়নি। ফুল পড়ে যাচ্ছিল কাদার মধ্যে। সেটা উনি ধরাধরি করেছে।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আগে ভালো করে জানা নেই ।পরে বিস্তারিত বলছি।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: