শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের হয়রানি করলে শাস্তিমূলক ব্যবস্থা: বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল ব্যুরো

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে সাংবাদিকদের হেনস্থা বা ভয়ভীতি দেখালে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার ভিডিও ধারণ করার সময় কয়েকজন সাংবাদিককে বাধা দেওয়া হয় এবং মার্কেটিং ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের কতিপয় শিক্ষার্থী তাদের হুমকি-ধামকি দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা নিয়মিতভাবে শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও বিভিন্ন কার্যক্রমের খবর সংগ্রহ করে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল। ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ নিশ্চিত করতে সকল শিক্ষার্থী, বিভাগ, দপ্তর, হল এবং নিরাপত্তা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো:
সংবাদকর্মীরা পরিচয়পত্র দেখালে তাদের তথ্য বা সংবাদ সংগ্রহে সহায়তা করতে হবে।
কোনো প্রকার অসদাচরণ, বাধা বা হয়রানি করা যাবে না।
ক্যাম্পাসের সব তথ্য সাংবাদিকদের কাছে স্বচ্ছতার সঙ্গে সরবরাহ করতে হবে।
নিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় করে সংবাদ সংগ্রহের সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কেউ ভয়ভীতি দেখালে, হুমকি দিলে বা হেনস্থা করার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করে, সাংবাদিকরাও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবেন।

ভোরের আকাশ/জাআ 

সাংবাদিকবরিশালবরিশাল বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: