শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় মাদকের বিরুদ্ধে যুবকদের রাতভর পাহারা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ৫:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পাড়া-মহল্লায় মাদকবিরোধী সচেতনতা সভা, রাত জেগে লাঠি হাতে মাদকের স্পটগুলোতে পাহারা ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছেন খুলনার তেরখাদা উপজেলার তরুণরা। সম্মিলিত এই উদ্যোগে অনেকটা কোনঠাসা হয়ে পড়েছেন মাদক বিক্রেতারা। তরুণদের পাশাপাশি বয়স্করাও রাতে বাঁশের লাঠি হাতে মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত হচ্ছেন।

শুরুতে তেরখাদা উপজেলার পশ্চিমপাড়ায় বাঁশি বাজিয়ে ও লাঠি হাতে তরুণরা মাদকবিরোধী কার্যক্রম শুরু করেন। পরে তা ধীরে ধীরে আশপাশের বিভিন্ন গ্রামেও ছড়িয়ে পড়ে।

জয়সেনা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও পশ্চিমপাড়া মাদকবিরোধী যুব পরিষদের সভাপতি শেখ সোহেল তাজ বলেন, খুলনা নগরীসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক। এ অবস্থায় মাদকের বিস্তার ঠেকাতে মাদকসেবী ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া হচ্ছে।

পশ্চিমপাড়া মাদকবিরোধী যুব পরিষদের উদ্যোগে তরুণ ও যুবকদের কয়েকটি দলে ভাগ করে রাতভর নির্দিষ্ট সময় পরপর পাহারার ব্যবস্থা করা হয়েছে। মাদক বিক্রির অভিযোগ থাকা বিভিন্ন স্পটে লাঠি ও বাঁশি নিয়ে অবস্থান করছেন তারা। রাতে এলাকায় কোনো অপরিচিত ব্যক্তি প্রবেশ করলে তার পরিচয়ও যাচাই করা হচ্ছে।

শনিবার (২৯ আগস্ট) রাতে জয়সেনা বাজার এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশ কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জয়সেনা বিলের কাছে পরিত্যক্ত এলাকায় টিন দিয়ে তৈরি মাদক বিক্রি ও সেবনের একটি ঘর উচ্ছেদ করা হয়।

স্থানীয়রা জানান, মাদকের বিস্তার রোধে পুলিশের টহল বা নজরদারি কম থাকলে তরুণরা নিজেরাই সামাজিক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। পাড়া-মহল্লা ও অলিগলিতে খুচরা মাদক বিক্রেতা এবং মাদকসেবীদের আনাগোনা ঠেকাতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করছেন তারা।

এদিকে সন্তানরা মাদকের ভয়াল থাবা থেকে নিরাপদ থাকবে—এমন প্রত্যাশায় স্থানীয় অভিভাবকদের মধ্যেও স্বস্তি ফিরেছে। একই সঙ্গে এলাকাবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সামাজিক দায়বদ্ধতা বেড়েছে।

মাদকবিরোধী কার্যক্রমে অংশ নেওয়া কোনো তরুণ অসুস্থ হলে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় চিকিৎসক রবিউল ইসলাম। তিনি বলেন, তাঁর পরিবারের একজন সদস্যও মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। এ কারণে মাদকাসক্তির নেতিবাচক প্রভাব সম্পর্কে তিনি ব্যক্তিগতভাবে অবগত।

আরও পড়ুন

টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

রবিউল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে সাধারণত পুলিশের অভিযানই বেশি দেখা যায়। তবে এবার এলাকার তরুণরা নিজেরা দায়িত্ব নিয়ে রাতে মাঠে নেমেছেন, বিষয়টি আশাব্যঞ্জক। এই উদ্যোগ অন্য তরুণদেরও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে উৎসাহিত করবে।

স্থানীয়দের প্রত্যাশা, তরুণদের এই সামাজিক উদ্যোগ আরও বিস্তৃত হলে তেরখাদার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধে কার্যকর প্রতিরোধ গড়ে উঠবে।

ভোরের আকাশ/জেআ

খুলনা

শেয়ার করুন: