শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ঈশ্বরদী ইপিজেডের খাবার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৫, ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈশ্বরদী ইপিজেডের খাবার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ
ঈশ্বরদী ইপিজেডের খাবার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ

ঈশ্বরদী ইপিজেডে খাবার খেয়ে কয়েকটি কোম্পানির প্রায় শতাধিক শ্রমিক অসুস্থ্য হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ মে) ইপিজেডে কোম্পানির অভ্যন্তরে দুপুরের খাবার খাওয়ার পরে রাত থেকেই তারা অসুস্থ্য হতে থাকেন।

স্থানীয়রা জানান, ইপিজেডের রেনেসাঁ, এবা, নাকানো ও আই এম বিডি কোম্পানির প্রায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শ্রমিকরা ঘন ঘন বমি করছেন ও ডায়রিয়ায় আক্রান্ত।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের উপজেলা কমিউনিটি উপসহকারী মেডিকেল অফিসার রকিবুল হাসান রাসেল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এসব শ্রমিক ভর্তি হতে থাকে যাদের অবস্থা বেশি খারাপ তাদের পাবনা বা রাজশাহী মেডিকেল কলেজে স্হানন্তর করা হয়।

এরমধ্যে একজন শ্রমিককে রাজশাহী মেডিকেলে পাঠানো হলে পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। তবে মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: