শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনায় বরগুনায় দোয়া ও মিলাদ মাহফিল

বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ৫ ডিসেম্বর ২০২৫, ৬:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বরগুনা জেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা, পরিপূর্ণ রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বরগুনা শহরের নতুন লঞ্চঘাট এলাকায় জেলা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজনৈতিক প্রতিকূলতা ও দমন-পীড়নের সময়েও হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন। তিনি বলেন, "দেশ আজ গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ গণতন্ত্র পুনরুদ্ধার, আর সেই সংগ্রামের সাহসী নেতৃত্বের নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর অসুস্থতা জাতির জন্য গভীর বেদনার বিষয়।"

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মো. মহিবুল্লাহ হারুন, সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল লিটন, পিপিপির সভাপতি মিজানুর রহমান কিসলু, হেফাজতে ইসলামের সভাপতি মাস্টার সিদ্দিকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, রাজনৈতিক ভিন্নমত থাকলেও একজন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা সবার নৈতিক দায়িত্ব। তাঁকে দীর্ঘদিন কারাবন্দি রাখা এবং সুচিকিৎসা থেকে বঞ্চিত করা মানবাধিকার ও গণতন্ত্রের বড় অবমাননা বলেও মন্তব্য করেন বক্তারা।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, বিএনপি নেতা এজেডএম সালেহ ফারুক, অ্যাডভোকেট মো. নুরুল আমিন, মো. রেজবুল কবির, বাবুল হাওলাদার, অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু, শারমিন সুলতানা আসমা, আবুল কালাম আজাদ, জাফরুল হাসান জাফর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। বরগুনার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারাও এতে অংশ নেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, "দেশ আজ যে সংকটময় সময় অতিক্রম করছে, সেখানে দেশনেত্রী খালেদা জিয়ার মতো আপসহীন ও সাহসী নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আবার জনগণের নেতৃত্বে ফিরিয়ে দেন।"

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বরগুনা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম মাওলা জাহিদ।

দোয়া মাহফিলে শত শত নেতাকর্মীর চোখে ছিল আবেগ, কণ্ঠে ছিল আন্তরিক প্রার্থনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে জাতির নেতৃত্বে ফিরে আসেন।

ভোরের আকাশ/এসএইচ
 

বরগুনাখালেদা জিয়াদোয়া ও মিলাদ মাহফিল

শেয়ার করুন: