শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্ত্রীকে তালাক দেয়ার পর দুধ দিয়ে গোসল, ভিডিও ভাইরাল

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের মরারপাড়া এলাকায় এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন ফরহাদ হোসেন (৪০) নামে এক ব্যক্তি। দাম্পত্য জীবনের দীর্ঘদিনের বিরোধ ও অশান্তির ইতি টানতে স্ত্রীকে তালাক দেওয়ার পর তিনি ১১ কেজি গরুর দুধ দিয়ে গোসল করেন এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় প্রায় এক মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তালাক প্রক্রিয়া শেষ হওয়ার পর নিজের বাড়ির উঠানে একটি পাত্র থেকে শরীরে দুধ ঢেলে গোসল করছেন ফরহাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সূর্যনগর এলাকার সুমাইয়ার সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। পরিস্থিতি সামাল দিতে রোববার (২৬ এপ্রিল) রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশি বৈঠক বসে। দীর্ঘ আলোচনার পর ওই বৈঠকেই ফরহাদ তার স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। 

আরও পড়ুন

পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বিচ্ছেদ সম্পন্ন হওয়ার পর তিনি উপস্থিত সবার সামনে জানান, অতীতের তিক্ততা থেকে মুক্ত হয়ে নিজেকে ‘পবিত্র’ করতে চান। এরপরই বাড়িতে ফিরে দুধ দিয়ে গোসল করেন তিনি। ঘটনাটি এলাকায় কৌতূহলের জন্ম দিয়েছে। খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই ঘটনাস্থলে ভিড় জমান। 

এ ধরনের অস্বাভাবিক কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে, আর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

ভোরের আকাশ/নি

জামালপুর

শেয়ার করুন: