শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্নের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় এক মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মার্কেটের ব্যবসায়ী-কর্মচারীরা। 

এসময় তারা মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদ করেন। অবরোধের ফলে মহাসড়কে এতে অন্তত দুই কিলো যানজটের সৃষ্টি হয়। রোববার (২৯ মার্চ) সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটের সামনে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী ব্যবসায়ীরা জানান, মিতালী মার্কেটের দোকান মালিকদের কাছ থেকে মালিক সমিতির নামে বহিরাগতরা প্রতিমাসে বিদুৎ বিল আদায় করে নিয়ে যেতো। কিন্তুু বিদ্যুৎ অফিসে তা পরিশোধ করা হতো না। এর ফলে স্থানীয় বিদ্যুৎ সঞ্চালন কর্তৃপক্ষ মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে মার্কেট ব্যবসায়ীরা বিপাকে পড়েন। তারা ব্যবসা পরিচালনা করতে পারছেন না ৷ 

তখন ব্যবসায়ীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে অবরোধ করে বিষয়টি স্থায়ী সমাধানের আশায় বিক্ষোভ  প্রদর্শন করতে থাকেন। এসময় মহাসড়কে দুই কিলো পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সিদ্ধির থানা পুলিশ পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, ব্যবসায়ীরা টাকা পরিশোধ করা সত্ত্বেও বিদ্যুৎ বিল মালিক সমিতি বিল পরিশোধ না করায় মহাসড়ক অবরোধ করেছিল। আমি ঘটনাস্থলে পৌঁছে তাদের সমাধানের আশ্বাস দিয়ে সড়ক থেকে সরিয়েছি। মূলত মালিক সমিতির ব্যানারে বিদুৎ বিলের টাকা আদায় হতো। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।

ভোরের আকাশ/ র.ই

আবদুল বারিকমহাসড়ক অবরোধ

শেয়ার করুন: