শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকলে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী নিহতের দুই মেয়ে আহত হয়েছে। পুলিশ চালকসহ কাভার্ড ভ্যান আটক করে থানায় নিয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার নয়নপুরে দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মাসুদ রানা (২৮) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের মৃত বুরহান উদ্দিনের ছেলে। আহত মাহি আক্তার (১২) এবং তার ছোট বোন মনিয়া আক্তারকে (৯) ময়মনসিংহ মেডকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাহি আক্তার মাওনা চৌরাস্তা ন্যাশনাল মেরিট স্কুলের ৮ম শ্রেণী এবং তার ছোট বোন মনিয়া আক্তার ৬ষ্ঠ শেণীর শিক্ষার্থী। আটক কাভার্ড ভ্যান চালক শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মমতাজ আলীর ছেলে রমজান আলী (৩০)।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, মাসুদ রানা তার দুই মেয়ে মাহি আক্তার এবং মনিয়া আক্তারকে নিয়ে মোটসাইকেলে স্কুলে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রং সাইড দিয়ে যাওয়ার সময় ময়মনসিংহগামী মিনি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাসুদ রানা নিহত হয় এবং তার দুই মেয়ে গুরুতর আহত হয়। আহত দুই শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহগযোগীতায় পুলিশ দুর্ঘটনা কবলিত মোটরসাকেল, চালকসহ কাভার্ড ভ্যান আটক এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

শ্রীপুরনিহত

শেয়ার করুন: