শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

রাঙামাটিতে বিক্ষোভ, ১৯ নভেম্বর নিয়ে কঠোর হুঁশিয়ারি

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সারা দেশে হামলা, অগ্নিসংযোগ, গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ এবং নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদলসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশো নেতাকর্মী।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের কাঠাঁলতলীস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ সাব্বিরের নেতৃত্বে এবং জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অংশগ্রহণে মিছিলটি রাঙামাটি-চট্টগ্রাম সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্প চত্বর ঘুরে পুনরায় দলিয় কার্যালয় সম্মুখে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ সাব্বির, জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা ও তাঁর দোসররা দেশকে লুটপাট করে একটি ভঙ্গুর অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ফেলে রেখে পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া অনুসারীরা এখনো দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, থানা ও যানবাহনে আগুন দেওয়ার মতো কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেসব নেতাকর্মী সন্ত্রাস, নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় আনতে হবে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিলাসী জীবনযাপন করলেও মাঠপর্যায়ের নেতাকর্মীদের ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তাঁরা।

আরও পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠাতে ব্যয় নিয়ন্ত্রণের উদ্যোগ

আগামী ১৯ নভেম্বর তথাকথিত লকডাউনের নামে রাঙামাটি শহরে কেউ নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। তাঁরা বলেন, রাঙামাটির শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে।

বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্রকামী মানুষ কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা কিংবা অস্থিতিশীলতা মেনে নেবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: