ফ্যামেলী কার্ডের জন্য কাউকে ঘুরতে হবে না, কার্ডেই যাবে সকলের কাছে... সমাজ কল্যাণ মন্ত্রী

মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী দশ থেকে বার সপ্তাহের মধ্যে সারাদেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড চালু করা হবে। কাউকে কার্ডের পিছনে ঘুরতে হবে না, কার্ডেই সকলের কাছে যাবে।
শনিবার দুপুরে রংপুরের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, সরকারের প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। সেই তথ্য কম্পিউটারে আপলোড হবে। এ কার্ডের নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে সফটওয়্যার সেটিকে যাচাই-বাঁচাই করবে। এবং সেখানেই প্রদর্শিত হবে কারা পাবেন ফ্যামেলী কার্ড। তিনি আরো বলেন, ফ্যামেলী কার্ড পাবেন সবাই, তবে উপকার ভোগির নির্বাচন হবে পিএমটি প্রক্সি টেক্স নামে একটা স্কোরিয়ের মাধ্যমে।
এসময় তিনি আরো বলেন, ১৮ই ফেব্রুয়ারী দ্বায়িত্ব নেবার পর থেকে প্রতিবন্ধীদের শিক্ষার মান উন্নয়নে এখন পর্যন্ত সতের'শ স্কুল পরিদর্শন করা হয়েছে। যে সব স্কুল সরকারী নীতিমালার কাছাকাছি আছে, সেসব স্কুলের মানদন্ড বিবেচনায় প্রত্যেক জেলা ও উপজেলা অনন্ত একটি করে স্ট্যান্ডার্ড মানের প্রতিবন্ধী স্কুলের অনুমোদন দেওয়া হবে। এ লক্ষে কাজ করতে সরকার।
প্রতিবন্ধী শিক্ষার্থীরা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে শেখে। এক্ষেত্রে একটি সমস্যা হল, দেশে একটি মাত্র কলেজের মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য শিক্ষক তৈরি করা। যা পর্যাপ্ত না হওয়ায় প্রতিবন্ধীদের শিক্ষায় ঘাটতি পড়ছে। যা নিরসণে কাজ করছে সরকার। দেশে যে পরিমান প্রতিবন্ধী স্কুল রয়েছে সব গুলোকে এর আওতায় না আনতে পারলেও, অনন্ত প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে অনুমোদনের চিন্তা রয়েছে সরকারের।
এর আগে রংপুর ও লালমনিরহাটের একদিনের সফরে এসে মন্ত্রী সকালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ধাপ কেল্লাবন্দ হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং, সরকারী শিশু পরিবার( বালিকা), আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ও সমাজসেবা কার্যালয় পরিদর্শন করেন মন্ত্রী।
ভোরের আকাশ/ এনউব