ফরিদপুরে ৩১ পূজামণ্ডপে নগদ অর্থ ও উপহারসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার ৩১টি পূজামণ্ডপে নগদ অর্থ ও উপহারসামগ্রী বিতরণ করেছে ফরিদপুর জেলা পরিষদ। উপহারসামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি এবং পুরোহিতদের জন্য ধুতি-পাঞ্জাবি।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে শহরের হাবিলি গোপালপুরে জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব অনুদান ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং পূজামণ্ডপগুলোর আয়োজন নির্বিঘ্ন করতে সহযোগিতার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে এ অনুদান ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।
ভোরের আকাশ/জেআ