শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শীতলক্ষ্যার চরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ৩:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর  চর দখল করে নির্মাণ করা অবৈধ দোকানপাট ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে অভিযান পরিচালনা করে শীতলক্ষ্যা নদীর চরের অবৈধ দোকানপাট গুড়িয়ে দিয়ে দখল মুক্ত করা হয়।

এসময় জবরদখলকারী আকতার হোসেন খান অভিযানের খবর পেয়ে পালিয়ে যান।

স্থানীয়রা জানান, ভূমিদস্যুরা গত কয়েক মাস ধরে  শীতলক্ষ্যা নদীর চর জবরদখল করে দোকানপাট নির্মাণ শুরু করে। এতে নদীর সৌন্দর্য নষ্ট হয়। প্রশাসন  নদী ও চরের সৌন্দর্য ফিরিয়ে এনেছে।

নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী বলেন, শীতলক্ষ্যা নদীর চর জবরদখল করার পরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয় চর দখলের খবর। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই বিষয়টি । আজ উচ্ছেদ হলো বিষয়টি সত্যিই প্রশংসনীয়।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতাহার শাকিল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় শীতলক্ষ্যা নদীর চরে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ স্থাপনা। নদী হলো সরকারের সম্পত্তি, এটা কেউ জবরদখল করতে পারবে না। অভিযানের খবর পেয়ে জবরদখলকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত আকতার হোসেন খানের সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।

ভোরের আকাশ/মো.আ.

গাজীপুরউচ্ছেদ অভিযান

শেয়ার করুন: