শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জ সীমান্তে মদ ও ইয়াবা উদ্ধার, আটক ৩

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ১০৯ বোতল ভারতীয় মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবি। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরের চর বিওপির সদস্যরা ১০৭৮ নম্বর সীমান্ত পিলারের কাছে মধ্যেরচর এলাকায় অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

একই বিওপির পৃথক অভিযানে ২৩ বোতল ভারতীয় মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

অন্যদিকে, খেওয়ার চর বিওপির সদস্যরা সীমান্তবর্তী ড্রাম ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলামিন ও লিমন মিয়া নামে দুজনকে আটক করেন।

আরও পড়ুন

বিশ্ববাজারে তেলের দামে নতুন করে ঊর্ধ্বগতি

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মদ ও ইয়াবার ঘটনায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে রয়েছে।

ভোরের আকাশ/জেআ

জামালপুরমাদকবিরোধী

শেয়ার করুন: