শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক তিন যুবক

কুমিল্লা ব্যুরো

প্রকাশ : ৪ জুন ২০২৫, ৯:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক তিন যুবক
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক তিন যুবক

কুমিল্লা নগরীরতে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর টমছম ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন কুমিল্লা সদর উপজেলার বালুতোপা এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে রিয়াজ হোসেন (২৮), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর এলাকার খোকন মিয়ার ছেলে খাইরুল হাসান (৩০) ও চাঁদপুরের মতলব উপজেলার নয়া কান্দি (মোল্লা বাড়ি) গ্রামের রফিক মোল্লার ছেলে সোহাগ মোল্লা (২৬)।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মহানগরীর টমছম ব্রিজ এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। একপর্যায়ে সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি করে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

এ সময় অটোরিকশায় থাকা রিয়াজ হোসেন, খাইরুল হাসান ও সোহাগ মোল্লাকে আটক করা হয়। তাদের তিনজনের নামে থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

বিদেশি পিস্তলকুমিল্লাআটক

শেয়ার করুন: