শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেড় হাজার সিম কার্ডসহ দুই হ্যাকার আটক

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১১ জুন ২০২৫, ৮:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দেড় হাজার সিম কার্ডসহ দুই হ্যাকার আটক
দেড় হাজার সিম কার্ডসহ দুই হ্যাকার আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোবাইল ব্যাংকিং প্রতারণায় জড়িত একটি হ্যাকার চক্রের দুই সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।  এসময় তাদের থেকে ১ হাজার ৬৪৯টি সিম কার্ড ও বিভিন্ন সরাঞ্জমাদিসহ নগদ টাকা জব্দ করা হয়।

বুধবার (১১ জুন) সকাল ৯টার দিকে ওই এলাকা থেকে হ্যাকার চক্রের দুই সদস্যকে আটক করা হয়।  এর আগে মঙ্গলবার দিবাগত রাত তিনটা থেকে এ অভিযান শুরু হয়।

আটককৃত হ্যাকাররা গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংহা গ্রামের রমজান আলীর ছেলে মামুন মিয়া (৩৭) ও একই এলাকার মধু মিয়ার ছেলে ওয়াহেদ মিয়া (৩২)।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংহা গ্রামে মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করে হ্যাকার চক্রের সাথে জড়িত মামুন ও ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়।  এসময় তাদের বাড়ি তল্লাশি করে বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং এ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল অপারেটরের ১ হাজার ৬৪৯টি সিম কার্ড, সিমের পিন নম্বরসহ একটি রেজিস্টার, একটি ল্যাপটপ, চারটি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ছয় লক্ষ ১২ হাজার ৩০০ টাকা উদ্ধারসহ জব্দ করা হয়।

তারা আরো জানান, আটকরা দীর্ঘদিন ধরে সরকারের বিধবা, বয়স্ক, প্রতিবন্ধীসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের মোবাইল হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল। পরে আটকদেরকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে।  আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

ভোরের আকাশ/জাআ

সিম কার্ডহ্যাকারআটক

শেয়ার করুন: