সাংবাদিক হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ

গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও সারাদেশে নৈরাজ্য চাঁদাবাজির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে গাইবান্ধার বিএনপির নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক বৃন্দের আয়োজনে কর্মসূচি পালিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা বিএনপির নেত্রী ও বিএনপির সাবেক সাংসদ রওশন আরা ফরিদ, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন পল্টন, সচেতন নাগরিক নাজনীন আকতার, ইউনুস আলী, রোস্তম আলী, সাদেকুল ইসলাম, মোশতাক আহম্মেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে চলছে নৈরাজ্য, মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়েছে। গাজীপুরে অপরাধীদের ছবি ধারণ করতে গিয়ে সন্ত্রাসীরা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করলো সাংবাদিক তুহিনকে। দেশে একি চলছে! সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এ সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আমরা চাই অবিলম্বে সাংবাদিক হত্যার বিচার করা হোক।
ভোরের আকাশ/জাআ