শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরায় ১০ দলীয় জোটের নির্বাচনী মিছিল, রোড শো ও সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ৮:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
মাগুরায় ১০ দলীয় জোটের নির্বাচনী মিছিল, রোড শো ও সমাবেশ অনুষ্ঠিত
মাগুরায় ১০ দলীয় জোটের নির্বাচনী মিছিল, রোড শো ও সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় ১০ দলীয় জোটের উদ্যোগে মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীকের কান্ডারী আলহাজ্ব আব্দুল মতিনের পক্ষে ব্যাপক নির্বাচনী মিছিল, রোড শো ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫জানুয়ারী) বিকেলে ৪.৩০টা  শ্রীপুর ও খামারপাড়া এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মাগুরা-১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আলহাজ্ব আব্দুল মতিনের নেতৃত্বে খামারপাড়া গোরস্থান মোড় থেকে মিছিল শুরু হয়ে শ্রীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এসে সমাবেশে রূপ নেয়।

শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০ দলীয় জোটের প্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। আরও বক্তব্য দেন শ্রীপুর উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ হুজাইফা।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, জেলা অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, মাগুরা সদর উপজেলা জামায়াতের আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, সেক্রেটারি সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা আবুল বাসার, শ্রীপুর উপজেলা সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা, উপজেলা নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, শ্রীপুর সদর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ ইনছান আলী, শ্রীকোল ইউনিয়ন আমীর এম হাসিবুর রহমান রিপন, গয়েশপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালামসহ ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মিছিল চলাকালে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে বিভিন্ন বয়সী নারী দাঁড়িপাল্লা প্রতীক হাতে নিয়ে প্রার্থীসহ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

ভোরের আকাশ/এনএস

নির্বাচনী পথসভামাগুরাদাঁড়িপাল্লা প্রতীক

শেয়ার করুন: