শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অভয়নগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত -২

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

যশোরের অভয়নগরে যশোর-খুলনা মহাসড়কের চেংগুটিয়া উড়োতলা এলাকায় গড়াই পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আমজাদ হোসেন (৬০) ও তাঁর ফুফু আখিরন বিবি (৬৫) নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন ও আখিরন বিবি নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মশরহাটি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, গড়াই পরিবহনের একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। মোটরসাইকেলে থাকা দুজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আখিরন বিবির মৃত্যু হয়।

আরও পড়ুন

গোপালপুরে পাগলা শেয়ালের হামলায় ৩ জন আহত

নওয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, চেংগুটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: