শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ৫ জুন ২০২৫, ৭:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত
ঝিনাইদহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন গোলাম মোস্তফা (৪৫), স্ত্রী সেলিনা খাতুন (৩৫) ও তাদের সন্তান মাহিম (৫)। গোলাম মোস্তফা উপজেলার ফুলহরি ইউনিয়নের হুদা মাইলমারি গ্রামের বাবর আলী মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের কেনাকাটা শেষে গোলাম মোস্তফা স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ভাটই-ফুলহরি সংযোগ সড়কে পৌঁছালে একটি বালুভর্তি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। দুর্ঘটনাস্থলেই মারা যায় শিশু মাহিম। গুরুতর আহত অবস্থায় গোলাম মোস্তফা ও সেলিনা খাতুনকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস খবর নিশ্চিত করে জানান, শৈলকুপার ভাটই বাজার এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী, সন্তান ও স্বামী নিহত হয়েছেন। তাদের মরদেহ সদর হাসপাতালে মর্গে রাখা আছে। ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/এসএইচ

ঝিনাইদহসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: