শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‎চরফ্যাশনে পূর্ব বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

‎ চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ৩ অক্টোবর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে দীর্ঘ দিনের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাতে আধারে একই পরিবারের দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) রাত ৯ টার দিকে চরমানিকা ৪ নম্বর ওয়ার্ড গণস্বাস্থ্য কেন্দ্রের পশ্চিম পাশে আশ্রাফ আলী সিকদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ওই এলাকার বাসিন্দা নাসির মুন্সি (৬৫) ও তার ছেলে সালাউদ্দিন (৩৫)। বর্তমানে তারা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন নাসির মুন্সি বলেন, দক্ষিণ আইচা বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে একই ওয়ার্ডের মোস্তফা মুন্সীর ছেলে মো. বাবুল (৫০), তার ছেলে সোহাগ (৩০), এবং হান্নানের ছেলে রায়হান, শায়হান ও শাহিনসহ তাদের সহযোগীরা উৎপেতে থেকে আমাদেরকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

তখন আমাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। তাদের ধারালো অস্ত্রের কোপে আমার মাথা ও ডান হাতে গুরুতর জখম হয়েছে। আমার ক্ষতস্থানে ১৮ টি সেলাই দেওয়া হয়েছে। এবং আমার ছেলেকেও বেধড়ক মারধর করেছে, তার কোমড়ে প্রচণ্ড ব্যথা রয়েছে।এ ঘটনায় আমরা অপরাধীদের বিচারের দাবি করছি।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, হামলাকারীরা এর আগেও নাসির মুন্সি ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমির বিরোধ রয়েছে। তারা এর সুষ্ঠু সমাধানের দাবী জানিয়েছেন।

অভিযুক্ত মো. বাবুল মুন্সীকে পাওয়া যায়নি। তবে তার ছেলে সোহাগ বলেন,আমাদেরকে হয়রানি করায় আমরা হামলা করেছি। নাসির মুন্সি ও তার ছেলে সালাউদ্দিন অস্ত্রের কোপে আহত হয়নি।

দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া জানান, ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/মো.আ.

বাবা-ছেলেচরফ্যাশনকুপিয়ে জখম

শেয়ার করুন: