শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরিরামপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৬:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

হরিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব মোল্লা শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে  কয়েকশ মানুষ হরিরামপুর উপজেলা চত্বর থেকে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হরিরামপুর থানার দিকে এগিয়ে গেলে মোল্লা শাহিনের সমর্থকেরা মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

এসময় মিছিলকারীরা ধাওয়া দিলে মোল্লা শাহিনের সমর্থকেরা সেখান থেকে পালিয়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পরে বিক্ষোভকারীরা উপজেলা চত্বরে ফিরে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা মোল্লা শাহিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিক্ষোভকারীরা জানান, মোল্লা শাহীন দীর্ঘদিন যাবত এলাকায় সন্ত্রাসী, মাস্তানি,চাঁদাবাজি, ভূমি দখল সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করা  হলেও পুলিশ কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করেনি। 

আরও পড়ুন

চাঁদপুরে আঞ্চলিক মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

এবিষয়ে জানতে মোল্লা শাহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন বলেন, দুটি মামলা রুজু  হওয়ার প্রতিবাদে  দুই পক্ষই শান্তিপূর্ণভাবে দূরত্ব বজায় রেখে অবস্থান কর্মসূচি পালন করেছেন। ককটেল বিস্ফোরণ হওয়ার কোন ঘটনা ঘটেনি। আমাদের কাছে একটি তথ্য ছিলো থানা ঘেরাও হবে আমরা কর্তৃপক্ষের নির্দেশনায় থানার সামনে অবস্থান করছিলাম তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান কর্মসূচি পালন করে চলে যায়।

ভোরের আকাশ/রই

মোহাম্মদ আফজাল হোসেন

শেয়ার করুন: