শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

চাঁদপুরে আঞ্চলিক মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং জেলা প্রশাসন।

সোমবার (২৪ আগস্ট) অভিযানের প্রথম দিনেই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

​যানজট নিরসন, সরকারি জায়গা দখলমুক্ত করা এবং মহাসড়কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এ অভিযান আরও তিন দিন অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

​চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলী জানান, আজ সকাল থেকে চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকা দিয়ে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। পরবর্তীতে চাঁদপুর-কুমিল্লা-ফরিদগঞ্জ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালানো হয়।

​তিনি আরও জানান, মহাসড়কের দুই পাশে মোট ছয় শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এসব অবৈধ স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে সড়কের প্রশস্ততা সংকুচিত হয়ে নিয়মিত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। দখলদারদের পূর্বে নোটিশ দেওয়া হলেও তারা নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেননি। তাই বাধ্য হয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে উদ্ধারকৃত জমিতে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছ লাগানো হবে, যাতে পুনরায় কেউ দখল করতে না পারে।

আরও পড়ুন

নিষিদ্ধ সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী

​অভিযানের বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, সড়ক বিভাগের দখলকৃত জমি উদ্ধারে জেলা প্রশাসন ও সওজ যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান চলাকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ভোরের আকাশ/রই

মো. মাসুদ রানা

শেয়ার করুন: