শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগে দুদকের তদন্ত

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ৪:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগে দুদকের তদন্ত
রাজবাড়ীতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগে দুদকের তদন্ত

সারা দেশের বিভিন্ন এলজিইডি কার্যালয়ে একযোগে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়ও রাস্তার নির্মাণকাজে অনিয়মের অভিযোগে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে প্রাথমিক তদন্তে গোয়ালন্দে কোনো দুর্নীতির প্রমাণ মেলেনি বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে দুদকের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসারের নেতৃত্বে এ তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। 
তিনি বলেন, গোয়ালন্দে ‘রাস্তার কাজের বিভিন্ন পর্যায়ে অনিয়মের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত করি। প্রাথমিকভাবে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি। তবে কাজের সাইটে কিছু নিম্নমানের খোয়া আনা হয়েছিল বলে জানা গেছে। তবে তা কাজে ব্যবহার হয়নি এবং তা সরিয়ে ফেলা হয়েছে।’

তিনি আরও জানান, তদন্ত শেষে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং প্রয়োজনে ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুর দুদক অঞ্চলের উপ-সহকারী পরিচালক কামরুল হাসান এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নিরপেক্ষ প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।
 

অনিয়ম-দুর্নীতিরাজবাড়ীদুদকের অভিযান

শেয়ার করুন: