শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বোচাগঞ্জে বিএনপির প্রার্থী পিনাক চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ৮:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার (১০ নভেম্বরর) বিএনপির প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর বিরুদ্ধে হীন ষড়যন্ত্র করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা বিএনপি সহ সকল সহযোগি সংগঠনসমুহ।

সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম লিখিত বক্তব্যে বলেন, গত ৩নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলগীর আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে ২৩৭টি আসনে বিএনপির প্রার্থী ঘেসনার অংশ হিসেবে দিনাজপুর-২ (বিরল বোচাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর নাম ঘোষনা করে সকল আসনে বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ আহবান জানান।

অথচ কেন্দ্র ঘোষিত সিদ্ধান্তকে উপেক্ষা করে বিরল উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হামিদুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কিছু বহিরাগত লোকজন দিয়ে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে হীন ষড়যন্ত্রের পাশাপাশি মানববন্ধন করেছেন। এসব হীন কর্মকান্ডের অন্তরালে কারা ছিলেন তা অনেকটা দিবালোকের মত স্পষ্ট। আমরা এহেন যড়যন্ত্রের তীব নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দলীয় হাই কমান্ড যাকে মনোনয়ন দিয়েছে তার বিজয় নিশ্চিত করার জন্য তৃণমুল বিএনপিসহ বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছি।

কেন্দ্র ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা মানববন্ধন সহ বিভিন্ন অপবাদ দিয়ে বিক্ষোভ করায় আগামী জাতীয় নির্বাচনের ভোটের মাঠে এর প্রভাব পড়বে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সফিকুল আলম বলেন, সাদিক রিয়াজ চৌধুরী বোচাগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি ছিলেন এবং ২০১৮ সালে এ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করেছেন। তিনি দানবীর হওয়ার পাশাপাশি ভদ্র নম্র স্বভাবের একজন মানুষ। এছাড়াও সাদিক রিয়াজ চৌধুরীর পিতা মরহুম অ্যাডভোকেট এ.এফ.এম রিয়াজুল হক চৌধুরী এই আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়েছিলেন। সাদিক রিয়াজ চৌধুরী একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। দলীয় নেতাকর্মীরা তার বিষয়ে সবই জানে। যারা এই জনদরদী প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে খুব শীঘ্রই তারা তাদের ভুল বুঝতে পেরে সাদিক রিয়াজ চৌধুরীর বিজয় নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হবেন। এর প্রভাব ভোটের মাঠে পড়বে না।

সাংবাদিক সম্মেলনে উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী মো. সোহরাব হুসাইন, সাংগঠনিক সম্পাদক হারেসুল ইসলাম, সেতাবগঞ্জ পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সাদরুল পারভেজ. উপজেলা মহিলা দলের আহবায়ক মনোয়ারা লিয়াকত, পৌর মহিলা দলের আহবায়ক নার্গিস বেগম, পৌর যুবদলের আহবায়ক মনোয়ারুল ইসলাম সবুজ সরকারসহ বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

অপপ্রচারের প্রতিবাদদিনাজপুরবিএনপি

শেয়ার করুন: