শিরোনাম
সাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসসাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

মহাদেবপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নওগাঁর মহাদেবপুরে রাস্তার পাশের একটি গাছ থেকে আসাদ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।  এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আসাদ উপজেলার রাইগাঁ ইউনিয়নের বেতবেহুতি গ্রামের আছির কবিরাজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) সকালে সকালে সাতগ্রাম এলাকায় রাস্তার পাশে খাড়ির একটি গাছে যুবকের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা মাতাজীহাট পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত আসাদের মামা মকুল জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন আসাদ। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে পরিবারের সদস্যরা মাতাজীহাট পুলিশ ফাঁড়িতে গিয়ে তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানান। এর কিছুক্ষণ পর সাতগ্রাম এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ পাওয়ার খবর পান তারা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আসাদের বলে শনাক্ত করেন।

আরও পড়ুন

গাজীপুর শিল্পাঞ্চলে উৎপাদন ও যান চলাচল স্বাভাবিক

মাতাজীহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জান্নাতুল ফেরদাউস জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। আগের দিন সন্ধ্যায় স্ত্রী রেশমার সঙ্গে আসাদের মনোমালিন্য হয়েছিল বলে জানা গেছে। বাড়ি থেকে বের হওয়ার পর স্ত্রীকে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ‘আমার মেয়েকে দেখে রেখ’ বলে জানিয়েছিলেন তিনি।

পুলিশ কর্মকর্তা আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: