শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবৈধ নির্মাণ ও দখলের বিরুদ্ধে আরডিএ’র অভিযান

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ৬:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

অবৈধ দখল, নকশা বহির্ভূত ভবন নির্মাণ ও ভিন্ন উদ্দেশ্যে প্লটের ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।

বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয়। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের পদ্মা আবাসিক এলাকায় প্লটের লিজ দলিলের শর্ত ভংগ করে স্কুল, মাদ্রাসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনাকারী ৯(নয়)টি প্লটের লিজ গ্রহীতাদের নির্ধারিত সময়ের মধ্যে স্কুল, মাদ্রাসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

পদ্মা আবাসিক এলাকায় নির্মাণাধীন দু’টি ভবন পরিদর্শনকালে কোন ধরণের ব্যত্যয় না করে অনুমোদিত নকশা অনুযায়ী ইমারত নির্মাণের জন্য ভবন মালিককে অথরাইজড অফিসার মোঃ আব্দুল্লাহ আল তারিক নির্দেশ প্রদান করেন এবং জানান যে, নির্মাণে কোন ব্যত্যয় হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের গোধুলী মার্কেটের ফুটপাত ও মার্কেটের অভ্যন্তরে প্রবেশের রাস্তায় অবৈধভাবে দখল করে চলাচলের পথ অবরুদ্ধ করে ব্যবসা পরিচালনাকারী হোটেল মালিক ও বাস কাউন্টারের টিকিট বিক্রিতাদেরকে উচ্ছেদ করে গোধুলী মার্কেটের ফুটপাত ও মার্কেটের অভ্যন্তরে প্রবেশ পথ দখল মুক্ত করা হয়।

উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার মোঃ আব্দুল্লাহ আল তারিক, এস্টেট অফিসার মোঃ বদরুজ্জামান, জুনিয়র এস্টেট অফিসার মোঃ নাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

এই অভিযান সম্পর্কে এস্টেট অফিসার জানান যে, জনদূর্ভোগ কমাতে আমাদের সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আইনের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সুন্দর নগরী গড়তে জনস্বার্থে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের এই অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/জাআ

রাজশাহীঅভিযানরাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ

শেয়ার করুন: