শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে আশুলিয়ায় মানববন্ধন

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি।

শুক্রবার (২২ মে) সকালে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনটির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে সংঘটিত এমন নৃশংস ঘটনায় জনগণের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

মানববন্ধনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম বলেন, নতুন সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র ধারাবাহিকভাবে নারকীয় ঘটনা ঘটাচ্ছে। তিনি শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

আরও পড়ুন

বগুড়া সিটি করপোরেশনের মাস্টাররোল কর্মীদের ঈদ বোনাস দিলেন প্রধানমন্ত্রী

এসময় তিনি প্রয়োজনে সংবিধান পরিবর্তনের মাধ্যমে শিশু ধর্ষণ ও হত্যার মামলার দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

ফরিদুল ইসলামের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে সংগঠনটির থানা কমিটির সভাপতি মো. নাজমুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ভোরের আকাশ/এম

আশুলিয়া

শেয়ার করুন: