শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আ. লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আরো এক আওয়ামী লীগ নেতা সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি সংবাদ সম্মেলন করে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের কথা জানান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এর আয়োজন করে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতা হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার চর গোপালপুর গ্রামের মৃত সুলতান শিকদার এর ছেলে মো. রহমান শিকদার (৫০)। তিনি টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা বলেন, গত ৫ বছর ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে বর্তমানে শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণে সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। শীঘ্রই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেব।

উক্ত সংবাদ সম্মেলনে টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

গোপালগঞ্জপদত্যাগসংবাদ সম্মেলনআ. লীগ নেতা

শেয়ার করুন: