শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের হাতে নতুন বই

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২ জানুয়ারি ২০২৬, ৪:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নতুন বছরের প্রথম দিনেই ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবস পালিত হওয়ায় এবার বই উৎসবের কোনো আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকেই জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এসে নতুন বই সংগ্রহ করে শিক্ষার্থীরা। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে তারা।

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলায় স্কুল, মাদ্রাসা, কারিগরি ও ইংরেজি ভার্সন মিলিয়ে মোট পাঠ্যবইয়ের চাহিদা ছিল ৩৫ লাখ ১৮ হাজার ৭২০টি। এর মধ্যে এ পর্যন্ত পাওয়া গেছে ২৪ লাখ ৫৩ হাজার ১৩০টি বই। বর্তমানে বই বিতরণের হার দাঁড়িয়েছে ৯১ দশমিক ৬৬ শতাংশ।

তিনি আরও জানান, আগামী ১৫ জানুয়ারির মধ্যেই জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ বই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে। নতুন বই পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ ও স্বস্তি লক্ষ্য করা গেছে।

ভোরের আকাশ/এসএইচ

ব্রাহ্মণবাড়িয়াশিক্ষার্থী

শেয়ার করুন: