পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রংপুরের পীরগঞ্জে চাল বোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে উপজেলার খালাশপীর-নবাবগঞ্জ সড়কের টুকুরিয়া ইউনিয়নের টিওরমারী ব্রিজ সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে| এতে সবুজ মিয়া (২৮) নামে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
তিনি উপজেলার গোপিনাথপুর গ্রামের বকুল মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, পীরগঞ্জ থেকে চালবোঝাই একটি ট্রাক্টর পৌছালে সামনে থাকা মোটরসাইকেলকে অতিক্রম করার সময় ধাক্কা দিলে গুরুতর আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়| সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যায়| নিহত সবুজ মিয়া পেশায় একজন কলা ব্যবসায়ী| মৃত্যুর সংবাদ পৌছালে গ্রামে শোকের ছায়া নেমে আসে।
পীরগঞ্জ থানার ওসি নজমূল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি| অভিযোগ পেলে সড়ক পরিবহন আইনে আইনে মামলা হবে।
ভোরের আকাশ/রই