জাতীয় যুব দিবস উপলক্ষে নড়াইলে র্যালি ও আলোচনা সভা

‘দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো: আতাউর রহমান বাচ্চু।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী।স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান।সহকারি প্রশিক্ষক মো: হায়দার আলী শেখের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন নারী উদ্যোক্তা শোভা সুলতানা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অশোক কুন্ডু।
উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো: রোস্তম আলী, যুব উন্নয়ন অধিদপ্তর নড়াইলের সহকারি পরিচালক মো: সাহিদুল ইসলাম,নড়াইল সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা চৌধুরী আশিক এলাহী,সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অশোক বিশ্বাসসহ যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণার্থীরা। আলোচনা সভা শেষে ৬ জন যুবকের মধ্যে মোট ৪ লাখ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
সূত্রে জানা যায়, জাতীয় যুব দিবস উপলক্ষে নড়াইলে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বায়োগ্যাস পল্লী উদ্বোধন, গাছের চারা বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি, রক্তদান কর্মসূচি, মাছের পোনা অবমুক্তকরণ এবং ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা আয়োজন।
ভোরের আকাশ/সু.পা