পিরোজপুরে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালী উপজেলায় ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন, পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুব।
গ্রেপ্তারকৃতরা হলেন, কাউখালী উপজেলার কুমিয়ান গ্রামের মৃত মকবুল সরদারের ছেলে মোঃ রমজান সরদার (৩৮) এবং কচুয়াকাঠি গ্রামের মোঃ রুস্তম সরদারের ছেলে মোঃ রাসেল সরদার (২৬)।
জেলা গোয়েন্দা অফিস সূএে জানা যায়, পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবের তত্ত্বাবধানে এসআই আতিক, এসআই পলাশ ও এসআই সৌরভের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা মাদকবিরোধী অভিযানের অংশহিসাবে জেলার কাউখালি উপজেলা থেকে ৩০০ পিচ ইয়াবাসহ রমজান ও রাসেল সরদারকে গ্রেফতার করেন।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুব বলেন, “এসপি স্যারের নির্দেশে মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকসহ যেকোনো অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
ভোরের আকাশ/ইউএম