জেলাজুড়ে আনন্দের বন্যা
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে পিরোজপুরের ৫ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পিরোজপুর জেলার পাঁচ নেতা শীর্ষপদে স্থান পাওয়ায় জেলাজুড়ে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারন মানুষের মাঝেও এ নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে জেলার জিয়ানগরের কৃতিসন্তান জাহাঙ্গীর আলম দুলাল কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি এর পূর্বে কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
ভান্ডারিয়ার কৃতিসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাএ এ্যাডঃ মনিরুল ইসলাম সোহাগ নবগঠিত কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক। তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।
বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক হিসেবে পরিচিত মুখ মঠবাড়ীয়ার কৃতিসন্তান এ আর মামুন খান নবগঠিত কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তিনি এর পূর্বে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।
মঠবাড়িয়ার আরেক কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ নবগঠিত কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক
সহ-সম্পাদক ও ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।
মানবসেবায় পরিচিতমুখ জেলার নেছারাবাদ (স্বরুপকাঠীর)কৃতিসন্তান মানবিক ডাঃ গালিব হাসান নবগঠিত কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে সুনামের সহিত দ্বায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ড,আন্দোলন-সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই পিরোজপুরের এই পাঁচ তরুননেতা কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
এ বিষয়ে পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ বলেন,পিরোজপুরের পাঁচ কৃতি নেতার কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁরা দীর্ঘদিন ধরে দলের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন। কেন্দ্রীয় নেতৃত্বে তাঁদের অন্তর্ভুক্তি পিরোজপুরের রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান বলেন, এটি শুধু পাঁচনেতার ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র পিরোজপুরবাসীর অর্জন। তারা দীর্ঘদিন রাজপথের পরীক্ষিত সৈনিক হিসেবে কাজ করেছেন। কেন্দ্রীয় কমিটিতে তাঁদের মূল্যায়ন হওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, তাঁদের নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় পর্যায়ে পিরোজপুরের পাঁচ নেতার একসঙ্গে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্তি এ অঞ্চলের রাজনৈতিক প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে জাতীয় রাজনীতিতে পিরোজপুরের অবস্থানও আরও সুদৃঢ় হবে।
এদিকে নবনির্বাচিত পাঁচ নেতাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের প্রতি শুভকামনা জানিয়েছেন।
পিরোজপুর জেলার নেতাকর্মীদের প্রত্যাশা, নবনির্বাচিত এই পাঁচ তরুননেতা তাঁদের অভিজ্ঞতা, দক্ষতা ও সাংগঠনিক প্রজ্ঞার মাধ্যমে জাতীয়তাবাদী যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ভোরের আকাশ/ইউএম