শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

সিরাজগঞ্জে বাস-আটো ভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৫ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে বাস-আটো ভ্যান সংঘর্ষ
সিরাজগঞ্জে বাস-আটো ভ্যান সংঘর্ষ

সিরাজগঞ্জের বেলকুচিতে বাস ও আটো ভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছে। এঘটনায় তাদের মেয়ে তামান্না খাতুন আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার আজুগড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- বেলকুচি উপজেলার আজুগড়া গ্রামের মোতালেব সরকার ও তার স্ত্রী ফজিলা খাতুন ও একই গ্রামের অটোভ্যান চালক মো: নুরু।

এবিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইমাম বলেন, আজ সকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ঢাকা এক্সপ্রেস এর যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বেলকুচি উপজেলার আজুগড়া এলাকায় পৌছালে একটি অটো ভ্যানের সাথে সংঘর্ষ লাগে। এতে ঘটনাস্থলে অটো ভ্যানের যাত্রী স্বামী-স্ত্রী ও অটো ভ্যান চালক নিহত হন। এসময় মোতালেব সরকারের কিশোরী মেয়ে তামান্না খাতুন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করে।

আরও পড়ুন

১ বছরও টিকবেন না মোদি, জারি করতে পারেন জরুরি অবস্থা: রাহুল গান্ধী

 

ভোরের আকাশ/ইউএম

সড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: